মুসলিমদের প্রার্থনার পবিত্র স্থান মসজিদ। যেখানে মুসলিম পুরুষেরা আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত রত থাকেন।
তবে কীভাবে তৈরি হয়েছিল শ্বেতছড়ার প্রথম মসজিদটি জানেন কি? না জেনে থাকলে চলুন আজকে জেনে নেয়া যাক শ্বেতছড়ার প্রথম মসজিদ নির্মাণের ইতিহাসটি-
মুসলমানদের মসজিদ নির্মাণের ধারা শুরু হয় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ইসলাম প্রচারের সময় থেকে। এই সূত্রে ১৯৬২ সালে বিনিমির্জারখিল বর্তমান শ্বেতছড়ার কবরস্হানের দক্ষিণদিকে অবস্থিত হয়েছিল খড়ের তৈরী শ্বেতছড়ার প্রথম মসজিদ।জানাযায় তখনকার সময় জনাব বিনিমির্জা সাহেব সহ ৮ টি মুসলিম পরিবার নিয়ে বিনিমির্জারখিল তথা শ্বেতছড়া এলেকায় স্থায়ী ভাবে বসবাস করার জন্য বিভিন্ন স্থান থেকে আগমন ঘঠে। এখানে ৮ টি মুসলিম পরিবার ছাড়াও অন্যান্য ধর্মালম্বী ছিল।এই ৮ টি মুসলিম পরিবারে তাদের ধর্মীয় গুরুত্ব বিবাচনা করে মসজিদ নির্মাণ করা হয়।
মসজিদ মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই অন্যান্য ধর্মের উপাসনালয়ের মতো মসজিদকেন্দ্রিক সামাজিক সংঘাতের ঘটনাও ব্যতিক্রম নয়।শ্বেতছড়ার মসজিদকে নিয়ে এই ধরনের এক সংঘাত ১৯৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল, ফলস্বরূপ মসজিদটি তত কালিন মুরুব্বীরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে এর সমাধানের জন্য একটি লটারী করে তাতে মসজিদটি ১৯৯২ খ্রিস্টাব্দের মসজিদটি পুনরায় প্রতিস্থাপন হয় শ্বেতছড়ার বর্তমান স্থানটিতে ।
ে আবদুল খালেক
সাধারণ সম্পাদক
শ্বেতছড়া কেন্দ্রীয় জামে মসজিদ
0 Comments